• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক স্বাধীন সংবাদ-এর সহকারী সম্পাদক মো. শফিকুল ইসলাম রিপন সভাপতি এবং আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রাকৃতিক সৌন্দর্যঘেরা পর্যটনকেন্দ্র ‘স্বপ্নদ্বীপ’ রিসোর্টে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মাধবদী প্রেসক্লাবের সভাপতি মো. মকবুল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় শফিকুল ইসলাম রিপন ও মনিরুজ্জামান মনিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান এবং সহ-সভাপতি হয়েছেন শিরোনাম প্রতিদিনের প্রকাশক টুটুল শিকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এওয়ান টিভির নরসিংদী প্রতিনিধি এম ওবায়েদুল কবীর ও চ্যানেল এস টিভির রায়পুরা উপজেলা প্রতিনিধি অজয় সাহা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক গ্রামীণ দর্পণের শফিউদ্দিন খন্দকার এবং দপ্তর সম্পাদক হয়েছেন সাপ্তাহিক আমরা নরসিংদীবাসী পত্রিকার কাজী রুনা লায়লা।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নওরোজ পত্রিকার রায়পুরা প্রতিনিধি মাহবুবুল আলম লিটন ও রাজধানী টিভির রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজ।
অনুষ্ঠানে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও আল আমিন ফেব্রিক্স অ্যান্ড হাবিব টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও হেল্প দ্যা নিডির কান্ট্রি ডিরেক্টর সুজন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আল-আমিন রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নতুন কমিটির সফলতা কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category