• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন রায়পুরার তিন সাংবাদিক। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ-এর সহকারী সম্পাদক শফিকুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর রায়পুরা প্রতিনিধি অজয় সাহা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাজধানী টিভির রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজ এবং দৈনিক নওরোজ-এর প্রতিনিধি মাহবুবুল আলম লিটন।

রায়পুরার সাংবাদিকদের জেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ কমিটিতে নেতৃত্বে আসায় স্থানীয় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, নতুন কমিটির নেতৃত্বে জেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত দক্ষতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নরসিংদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায়ও কমিটি কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category