• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন

শাহানাজ ইসলাম:
আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার নরসিংদী জেলা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব ফখরুদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ দিদারুল ইসলাম দিদার।

সংস্থার নরসিংদী জেলা শাখাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

নবনির্বাচিত সভাপতি ফখরুদ্দিন ভূঁইয়া নরসিংদী জেলা কাঁকন সংগীতদলের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দিদার কণ্ঠশিল্পী ও সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, মানবাধিকার রক্ষা, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। শিগগিরই সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নরসিংদী জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category