• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব

Reporter Name
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব

মোঃ বাদল মিয়া :
নরসিংদীর বেলাবো উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের জন্য সরকারি বরাদ্দ চেয়ে জাতীয় সংসদে প্রস্তাবনার বক্তব্য দিয়েছেন সংরক্ষিত সংসদের এমপি ফাহমিদা হক।

এ সময় তিনি বেলাবো উপজেলায় কৃষি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনা করে দ্রুত বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

সংসদে এমপির এমন প্রস্তাবনায় বেলাবোর শিক্ষার্থী, কৃষক ও সচেতন মহলের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত এ প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে বেলাবোতে একটি আধুনিক কৃষি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বেলাবো একটি কৃষি প্রধান উপজেলা বলে জানান তিনি। এ অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষার্থী কৃষি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়ভাবে একটি কৃষি কলেজ প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে দক্ষ জনবল তৈরি হবে।

তিনি আরও বলেন, কৃষি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার কৃষক ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জন্যও আধুনিক কৃষি জ্ঞান ও প্রযুক্তির সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category