• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার মির্জানগরকে বদলে দিতে কাজ করতে চান নাইমুর রহমান মাসুম সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় মোঃ শাহিন মোল্লা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বেলাবতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি

মির্জানগরকে বদলে দিতে কাজ করতে চান নাইমুর রহমান মাসুম

Reporter Name
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন

ইতি খানম:
আসন্ন রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাইমুর রহমান মাসুম। মির্জানগর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রার্থী হওয়ার বিষয়ে নাইমুর রহমান মাসুম বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকার প্রত্যয় নিয়েই প্রার্থী হয়েছি। আমি বড় বড় প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না; আমি চাই কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে।”
তিনি বলেন, মির্জানগর ইউনিয়নের প্রতিটি রাস্তা, প্রতিটি গ্রাম, প্রতিটি পরিবার এবং প্রতিটি মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাইমুর রহমান মাসুম আরও বলেন, “একটি ভোট শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করে না, একটি ভোট নির্ধারণ করে আগামী দিনের নেতৃত্ব। তাই দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যোগ্যতা, সততা, নিষ্ঠা এবং মানুষের পাশে থাকার মানসিকতাকে মূল্যায়ন করার আহ্বান জানাই।”

মির্জানগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের ভোট চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের একটি মূল্যবান ভোটে গড়ে উঠুক আমাদের স্বপ্নের মিজানগর। ভোট হোক যোগ্য নেতৃত্বের, ভোট হোক উন্নয়নের, ভোট হোক মিজানগরের মানুষের জন্য।”

তিনি আরও বলেন, “আমি আপনাদেরই লোক—আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”

মির্জানগর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন নাইমুর রহমান মাসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category