১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:২৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মনোহরদীতে খালার বাসায় স্কুল ছাত্রী কে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৪, ২০২৪,
  • 150 Time View

 

হাবিব উল্লাহ:

নরসিংদী জেলার মনোহরদীতে আনিকা নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেলে মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন সাত্তার মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী আনিকা (১৫) বেলাবো উপজেলার পোড়াদিয়া গ্ৰামের শাহাজাদা নূর আলমের মেয়ে।সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। এবং আহত পাপিয়া (৪৯) মৃত সাত্তার মাষ্টারের স্ত্রী। আনিকার মা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরির করার সুবাদে খালা পাপিয়ার বাসা থেকে পড়াশোনা করতো বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে গুরুত্বর আহত অবস্থায় পাপিয়ার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকে।এ সময় আশপাশের লোকজন তার বাসায় ঢুকে তার বোনের মেয়ে আনিকার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।পরে গুরুতর আহত অবস্থায় পাপিয়াকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের খালা পাপিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category