• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচননে চমক দেখাতে পারেন ইতালি প্রবাসী আমান উল্লাহ আমান এনডিএম নরসিংদী জেলা শাখা গঠিত: মোহাম্মদ আবু ছায়েম আহ্বায়ক ও ডা. মো: মাসুম মৃধা সদস্য সচিব রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া

আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

শাহানাজ ইসলাম:
নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যোশর বাজার সমিতির উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই নদীর তীরে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। নৌকা বাইচের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহী।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নৌকা বাইচকে কেন্দ্র করে আড়িয়াল খাঁ নদীর দুই তীরে নামে মানুষের ঢল। প্রতিযোগী নৌকার ছুটে চলা, মাঝিদের বৈঠার ছন্দ এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো নদী এলাকা। উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category