জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
নরসিংদী প্রতিনিধি :
আজ বুধবার (০৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী পৌর পার্কে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার সঙ্গে শহিদদের স্মরণ করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতি চিরদিন মনে রাখবে বলে মন্তব্য করেন।
কর্মসূচি শেষে শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।