• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, স্থানীয় সচেতন মহলের নিন্দা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

নরসিংদীর শিবপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, স্থানীয় সচেতন মহলের নিন্দা

Reporter Name
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নরসিংদীর শিবপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, স্থানীয় সচেতন মহলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী জেলার শিবপুর উপজেলার ৩ নম্বর পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এবং নরসিংদী জেলা সচিব অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে কথিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্রের দাবি, মো. আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে পুটিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনের পাশাপাশি দুলালপুর ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্বও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা রয়েছে বলেও স্থানীয়রা উল্লেখ করেন। দায়িত্বশীল ও জনবান্ধব আচরণের কারণে তিনি স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন বলে তাদের দাবি।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কোনো অনিয়ম বা অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, আলতাফ হোসেন একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। তথ্য যাচাই ছাড়া গুজব বা ভিত্তিহীন প্রচারণার মাধ্যমে কারও সম্মানহানির চেষ্টা অনাকাঙ্ক্ষিত।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের নিন্দা জানিয়ে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে একজন দায়িত্বশীল কর্মকর্তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category