• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচননে চমক দেখাতে পারেন ইতালি প্রবাসী আমান উল্লাহ আমান এনডিএম নরসিংদী জেলা শাখা গঠিত: মোহাম্মদ আবু ছায়েম আহ্বায়ক ও ডা. মো: মাসুম মৃধা সদস্য সচিব রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল

বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচননে চমক দেখাতে পারেন ইতালি প্রবাসী আমান উল্লাহ আমান

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও ভোটের হিসাব-নিকাশ। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। এরই মধ্যে সব আলোচনা ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখে উঠে এসেছে তরুণ প্রজন্মের আইডল, বেলাব উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, বর্তমান ইতালি প্রবাসী বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নীলক্ষীয়া গ্রামের কৃতী সন্তান শিক্ষিত, ভদ্র, মার্জিত, সদা হাস্যোজ্জ্বল একজন প্রাণবন্ত মানুষ, মানণীয় স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রী, আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের আস্থাভাজন, মোঃ আমান উল্লাহ আমানের নাম।।

ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন তাকে নিয়েই চলছে আলোচনা। স্থানীয় ভোটারদের মতে, আমান উল্লাহ আমান একজন সৎ আদর্শবান পিতার সৎ এবং আদর্শবান সন্তান। তিনি তাঁর মিষ্টভাষী আচরণ এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে দাবি স্থানীয়দের।পাশাপাশি মুরব্বিদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও সবার সঙ্গে সহজে মিশে যাওয়ার কারণে সর্বস্তরের মানুষের কাছেও তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন বলে জানান অনেকে।

এলাকার কয়েকজন প্রবীণ নাগরিক বলেন, সল্লাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন সৎ, যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, তরুণ, উদ্যমী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী “আমান উল্লাহ আমান’কে ঘিরে অনেকেই পরিবর্তনের প্রত্যাশা করছেন।

নির্বাচনী প্রস্তুতি ও নিজের প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে, ‘মোঃ আমান উল্লাহ আমান বলেন, আমার কোনো পিছু টান নেই, “আমি পদের লোভে নয়, বরং সল্লাবাদ ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তাহলে সল্লাবাদ ইউনিয়নকে নেশামুক্ত, একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং উন্নয়নের সুফল পৌঁছে যাবে প্রত্যেক মানুষের ঘরে।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, “আমান উল্লাহ আমানকে’ ঘিরে স্থানীয়দের আগ্রহ ও আলোচনা ততই বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে সল্লাবাদ ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category