• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় সাংবাদিকদের নামে অপপ্রচার: ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে চার সাংবাদিকের জিডি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নরসিংদীর শিবপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, স্থানীয় সচেতন মহলের নিন্দা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন

রায়পুরায় সাংবাদিকদের নামে অপপ্রচার: ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে চার সাংবাদিকের জিডি

Reporter Name
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

রায়পুরায় সাংবাদিকদের নামে অপপ্রচার: ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে চার সাংবাদিকের জিডি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় চার সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে একটি ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে তারা পৃথকভাবে রায়পুরা থানায় জিডি দায়ের করেন।

জিডিকারী সাংবাদিকরা হলেন— মেহেদী হাসান রিপন (দৈনিক আগামীর সময়), মো. রফিকুল হক (দৈনিক ভোরের ডাক), বিনা আক্তার (দেশ টিভি) এবং মো. শফিকুল ইসলাম (বৈশাখী টিভি)।

অভিযোগে উল্লেখ করা হয়, একটি ভুয়া ফেসবুক পেজ (রায়পুরা প্রেক্ষাপট) থেকে সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ঘটনায় তারা আইনি প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টি. এম. ফরিদুল আলম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় এনে তাদের প্রকৃত পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে।

সাংবাদিকরা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট করতে এবং পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category