সাফল্যের ধারাবাহিকতায় বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়, এসএসসিতে ২৪ জনের জিপিএ-৫
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় বিদ্যালয়টির ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
এ সাফল্যের মধ্য দিয়ে বিদ্যালয়টি বেলাব উপজেলা পর্যায়ে প্রায় ১০ বার প্রথম স্থান অর্জনের গৌরব ধরে রেখেছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে বিদ্যালয়টি উপজেলার শিক্ষাক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশের কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এদিকে, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।