
দিদার মিয়া:
নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমিতে ২৪ ও ২৫ এপ্রিল বুধবার ও বৃহষ্পতিবার দুই দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা হয় বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত নরসিংদী জেলার বিভিন্ন থানা উপজেলা শিক্ষার্থীরা ছোট বড় দুই গ্রুপে প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষনার্থীরা অংশ গ্রহণ করেন।
কর্মশালা পরিচালনায় ছিল বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদী।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন করিম হাসান খাঁন, ও পরিতোষ মন্ডল,
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোছা: শায়লা খাতুন, নরসিংদী জেলা নজরুল সংগীত একাডেমির প্রিন্সিপাল মতিউর রহমান উপস্থিত গুণী মানুষদের হাত থেকে সেই সময় প্রশিক্ষণের সাটিফিকেট গ্রহন করেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকা ভুক্ত কন্ঠ শিল্পী দিদারুল ইসলাম দিদার। অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ সংগীতের শিক্ষক হঁরিমোহন দেবনাথ, নজরুল সংগীত শিক্ষক সন্তোষ, যন্ত্র শিক্ষক টিপু, যন্ত্র শিক্ষক শফিকুল ইসলাম অফিস সহকারি লোকমান হোসেন প্রমুখ।