২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:২২| শীতকাল|
শিরোনাম:
সিপিএল বাইক কাপ–২০২৬ ফাইনালে উত্তেজনার জয়, চরাঞ্চলে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আশরাফ বকুলের শিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা বেলাবতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসৃচী ২০২৬ইং অনুষ্ঠিত রায়পুরায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে তিন সন্তানের জননী গৃহবধূর মৃত্যু বেলাবতে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টারের স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত শিবপুরে প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ বেলাবোতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত স্কুলব্যাগ পেয়ে খুশিতে মুখর প্রতিবন্ধী শিক্ষার্থীরা আহ্বান ইসলামী যুব সংঘের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

সিপিএল বাইক কাপ–২০২৬ ফাইনালে উত্তেজনার জয়, চরাঞ্চলে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আশরাফ বকুলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
  • 41 Time View

 

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নে অনুষ্ঠিত চর মধুয়া প্রিমিয়ার লীগ (সিপিএল) বাইক কাপ–২০২৬ ফাইনাল ক্রিকেট ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) চর মধুয়া সিপিএল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সাফিয়া সরকার ব্রেভস ক্রিকেট একাদশ ১২ রানের ব্যবধানে টাইগার ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল) বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুশৃঙ্খল রাখে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। নির্বাচনে জয়লাভ করলে চরাঞ্চলে টেটা যুদ্ধ বন্ধ করা, সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা এবং চরাঞ্চলের সার্বিক উন্নয়নে সর্বদা চরবাসীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, এম এন জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা বিএনপি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দল এবং সাবেক সভাপতি, রায়পুরা উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহসান সিকদার, চেয়ারম্যান, চর মধুয়া ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আব্দুর রহমান খোকন, সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপি; মোঃ ফখরুল ইসলাম, সহ-সভাপতি, রায়পুরা উপজেলা বিএনপি;এডভোকেট কাজী নজরুল ইসলাম, এপিপি, নরসিংদী জজকোর্ট ও আইন বিষয়ক সম্পাদক, নরসিংদী জেলা বিএনপি; মোঃ হাবিবুর রহমান সিকদার, সহ-সভাপতি, ইতালি ভেনিস শহর বিএনপি; মোঃ জসিম উদ্দিন, সভাপতি, চর মধুয়া ইউনিয়ন বিএনপি; মোঃ ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চর মধুয়া ইউনিয়ন বিএনপি; কাজী আনোয়ারুল হক (ইদন), সাংগঠনিক সম্পাদক, চর মধুয়া ইউনিয়ন বিএনপি; মোঃ মোজাম্মেল হক, সাবেক সভাপতি, চর মধুয়া ইউনিয়ন ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বিকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আহসান সিকদার বলেন, চর মধুয়ায় এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখছে। তিনি আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

খেলা শেষে সভাপতি ও অতিথিবৃন্দ বিজয়ী সাফিয়া সরকার ব্রেভস ক্রিকেট একাদশের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

চর মধুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং চর মধুয়া ইউনিয়নের ছাত্র ও যুব সমাজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্ট স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category