• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ বেলাবোতে পাটনার ফিল্ড স্কুলের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

Reporter Name
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

সময়ের চেতনা ডেস্ক:
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পরিবারের সদস্যরা।

এর আগে ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনেরা তাকে আদালতে নিয়ে যান।

উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category