• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ প্রতিষ্ঠার প্রথম বছরেই স্টুডেন্ট ভিসায় AKM International এর চমক বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, বিপুল সিম-চেকবই জব্দ রায়পুরায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নিহতের পরিবারের সংবাদ সম্মেলন বেলাবোতে জমি নিয়ে বিরোধ, আদালতে মামলা

হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ

Reporter Name
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ

শাহানাজ ইসলাম:
মানবিকতার ছোট ছোট উদ্যোগই মানুষের মনে আশার আলো জাগায়। আর এমনই নানা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা করে নিচ্ছেন নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

সোমবার (১৭ আগস্ট) রায়পুরা পৌরসভার হরিপুর এলাকার ছোট্ট শিশু তুলি পাল ও তার ছোট ভাই কৃষ্ণের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিকভাবে প্রশংসা কুড়িয়েছে। কারও কাছ থেকে তুলি শুনেছিল, ইউএনও কার্যালয়ে হুইলচেয়ার পাওয়া যায়। সেই আশায় খালি গায়ে হন্তদন্ত হয়ে ইউএনওর কাছে ছুটে আসে শিশুটি। সরল ভাষায় তার আবদার—“আমার দিদির জন্য গাড়ি দেন।”

তুলির সঙ্গে কথা বলে ইউএনও মো. মাসুদ রানা জানতে পারেন, তাদের মা নেই। তুলির দিদি হাঁটতে পারেন না। দিদির চলাচলের জন্য একটি হুইলচেয়ারই ছিল ছোট্ট তুলির একমাত্র চাওয়া।

শিশুটির কথা শুনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন ইউএনও। তুলির দিদির জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তুলির সঙ্গে আসা ছোট্ট কৃষ্ণ ও তুলি—দুজনকেই নতুন জামা কিনে দেওয়া হয়। নতুন জামা পরিয়ে হুইলচেয়ারটি সঙ্গে দিয়ে উপজেলা প্রশাসনের স্টাফের মাধ্যমে রিকশায় করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নতুন জামা আর দিদির জন্য হুইলচেয়ার পেয়ে তুলির মুখে ফুটে ওঠে মায়াভরা হাসি। উপস্থিতদের কাছে শিশুটির সেই হাসিই হয়ে ওঠে মানবিকতার সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। থানা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখার ক্ষেত্রেও ইউএনওর সক্রিয় ভূমিকা রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এই মানবিক ও জনবান্ধব উদ্যোগ যেন অব্যাহত থাকে। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রমই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।

মানবিকতা, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে ইউএনও মো. মাসুদ রানা ইতোমধ্যে রায়পুরার মানুষের কাছে আস্থা ও ভালোবাসার একজন কর্মকর্তা হিসেবে জায়গা করে নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category