মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির ভূঁইয়া জলিল, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।