• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী রায়পুরায় হাজার প্রতিযোগী নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি রানার বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একইসঙ্গে নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তার মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category