• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রায়পুরায় নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪ বেলাবোতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত রায়পুরায় মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার বেলাবো উপজেলা সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কদের নবগঠিত কমিটি ঘোষণা বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত

ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ জুন) রবিবার সকাল ১১ টায় বিদ্যালয় অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে উক্ত উপস্থিত ছিলেন নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি ডা.সোহেল রানা, অভিভাবক সদস্য মোঃ নুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি তামান্না তারিন, বিশিষ্ঠ সমাজ সেবক সালাম পাঠান, মো আশরাফুল ইসলাম সহ শিক্ষক, সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য গত বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক পরিপত্রে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা.সোহেল রানাকে এডহক কমিটির সভাপতি, নরুল ইসলামকে অভিভাবক সদস্য, তামান্না তারিনকে শিক্ষক প্রতিনিধি এবং পদাধিকার বলে মোঃ মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়।

নবনির্বাচিত সভাপতি ডা. সোহেল রানা বলেন, অতীতের সকল বেধাবেধ ভুলে বিদ্যালয়ের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে উপজেলায় একটি মডেল বিদ্যালয় উপহার দেওয়া সম্ভব।বিদ্যালয়ের উন্নয়নে স্বার্থে  যা যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category