• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক এবং নগদ টাকা উদ্ধার

Reporter Name
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদীতে জেলা পুলিশ সুপার মো আবদুল্লাহ আল ফারুকের নির্দেশনায় জেলাজুড়ে মাদক নির্মূলে চলমান বিশেষ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা, ১২২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

প্রথমত গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ই মে,২০২৬ খ্রিষ্টাব্দ ভোর রাত ০৪:০০ ঘটিকায় শিবপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন শিবপুর থানার চন্দন দিয়া মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিপন ভূঁইয়া, পিতা: মৃত হযরত আলী-কে আটক করা হয়।
আটকের পর আসামির হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

অপর এক অভিযানে নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব দীপক কুমার দাসের নেতৃত্বে ফাঁড়ির একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় নরসিংদীকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category