• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার বেলাবতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ প্রতিষ্ঠার প্রথম বছরেই স্টুডেন্ট ভিসায় AKM International এর চমক বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, বিপুল সিম-চেকবই জব্দ রায়পুরায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবিতে নিহতের পরিবারের সংবাদ সম্মেলন বেলাবোতে জমি নিয়ে বিরোধ, আদালতে মামলা

বেলাবোতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবোতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (৯ মে) সকালে বেলাবো সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা দেখতে মাঠে দর্শক হিসেবে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীর উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে বিজয়ী হয় চর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হয় আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালক বিভাগে ২-০ গোলে জয়লাভ করে মৌলভীটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হওয়ার গৌরব অর্জন করে বেলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সারতাজ হাসান জায়েদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য মোঃ বাদল মিয়া, শাহিনুর আক্তার ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।
পুরো আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category