• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী-রায়পুরা সড়কে চলন্ত সিএনজিতে আগুন, ৪ যাত্রী গুরুতর আহত বেলাবোতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে আলোচিত হারুন হত্যা মামলার আসামি গ্রেফতার রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রায়পুরা রাজনীতিতে আব্দুর রহমান খোকন: তৃণমূলভিত্তিক নেতৃত্বের এক প্রভাবশালী অধ্যায় একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির!

নরসিংদী-রায়পুরা সড়কে চলন্ত সিএনজিতে আগুন, ৪ যাত্রী গুরুতর আহত

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদী টু রায়পুরা সড়কের খানাবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি সিএনজি চালিত অটোতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১০ মে) দুপুরে ০১:০৫ মিনিটে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো সিএনজি চালিত অটোতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আগুনে সিএনজি চালিত অটোটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সিএনজি গাড়ির গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিয়মিত পরীক্ষা না করায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category