• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

এস এম শরীফ মিয়া, নরসিংদী প্রতিনিধি :
রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদে মানবপাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে আমীরগঞ্জ ইউপির মিলনায়তনে আশ্বাস প্রকল্পের উদ্যোগে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং উইনরক ইন্টরন্যাশনালের সহযোগিতায় ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা নাদিরা আক্তার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাকিব নাজির, গ্রাম আদালত এর উপজেলা কো-অর্ডিনেটর মনি আক্তার, সংরক্ষিত ইউপি সদস্য খালেদা পারভীন, ওয়্যারবী মোবিলাইজার শিশির রায়, জোহরা আক্তার, রামরু প্রতিনিধি লাইলী আক্তার, ইউপি সদস্য মোকাররম হোসেন,রায়পুরা প্রেসক্লাবেরস সিনিয়র সহসভাপতি এস এম শরীফ, রামরু প্রতিনিধি মনিরা আক্তার।

ওরিয়েন্টেশন সভায় খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, মানব পাচার রোধ করতে মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভার সুরক্ষা বিষয় এবং ইউপি বাজেটে মানব পাচার প্রতিরোধে বাজেট অন্তর্ভুক্ত করতে সকলকে আহবান করেন।
এসময় মানব পাচার প্রতিরোধে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করেন, উপজেলা কো- অর্ডিনেটর মনি আক্তার।
কমিটির সভায় কমিটির পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category