• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী):

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাধাগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সফি মিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক বাদলকে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র সহ-সভাপতি কায়কোবাদ ভূইয়াকে উপদেষ্টা কমিটির গঠন করার দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়েজুল চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাসেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলকাছ উদ্দিন, রায়পুরা উপজেলা  যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন অপু, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক একেএম নিয়ামুল মোল্লা, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কায়কোবাদ ভুইয়া, আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক পদপ্রার্থী কামাল উদ্দিন কাজল, রায়পুরা উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ এরশাদ উল্লাহ, আদিয়াবাদ ইউনিয়ন যুবদলের নেতা আবু মোহাম্মদ রাইছুল ইসলাম সহ আদিয়াবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সভাপতি সফি মিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক বাদলকে এক সপ্তাহ আগে সাংগঠনিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অবহিত করা হলেও তারা অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের শৃঙ্খলা রক্ষার্থে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টা কমিটির দায়িত্ব কায়কোবাদ ভূইয়ার ওপর অর্পণ করা হয়।
নেতৃবৃন্দ আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ২১ বা ৩১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

নবনিযুক্ত উপদেষ্টা কমিটির দায়িত্বপ্রাপ্ত কায়কোবাদ ভূইয়া বলেন, “জীবনের শেষ বয়সে দলের পক্ষ থেকে নতুন দায়িত্ব পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে এ দায়িত্ব দেওয়ায় মাননীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল ভাই ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category