• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর আলোচিত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যা: ৫ জন গ্রেপ্তার, লুটের ২০ হাজার টাকার জন্য নির্মম নির্যাতনের অভিযোগ মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডে জড়িত ৬ জন গ্রেফতার পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার হামলায় শিকার হয়ে নিভে গেল সেই বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববির জীবন বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে অসহায় পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস নির্যাতন, লুটের অভিযোগ

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, ​বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
​বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল।

এই সময় উপস্থিত ছিলেন চর-উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট, চর-উজিলাব ইউনিয়ন বি.এন.পির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদ, নারায়নপুর ইউনিয়ন বি.এন.পির সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান মাষ্টার,বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শাহ-আলম, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভার শুরুতে নতুন কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এরপর বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং পাসের হার বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভাপতির বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের নারী শিক্ষার আলো ছড়াচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শৃঙ্খল ও শিক্ষার মান আরও উন্নত করতে চাই। এজন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সবার সহযোগিতা প্রয়োজন।
বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল তাঁর বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং কমিটির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category