• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি :

পটুয়াখালী জেলা র‌্যাব -৮ প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ০৭/০৭/২০২৬ইং তারিখ রাতে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা হতে পিকআপ গাড়ীতে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করে। র‌্যাবের চেকপোষ্ট দেখে অপরাধী চক্র দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব ও তাদের পিছু ধাওয়া করে দুমকি গামী রাস্তার আঙ্গারিয়া বাজারস্থ আঙ্গারিয়া ব্রিজে পিকআপ গাড়ীটিকে চালক বিহীন অবস্থায় পায়। উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় গাড়ীর ড্রাইভার সহ আরো দুজন ব্যাক্তি গাড়ীটি রেখে পালিয়ে যায়। অতপর স্থানীয়দের সহযোগীতা ও উপস্থিতিতে পিকআপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর বডির নীচে চেসিসের ফাকা যায়গার মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে। অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার এর বিষয়ে পটুয়াখালী দুমকি থানায় আসামীদের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামত পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।মোঃ রাশেদুল আহসান
স্কোয়াড্রন লিডার
কোম্পানী অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category