• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

নরসিংদীর আলোচিত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যা: ৫ জন গ্রেপ্তার, লুটের ২০ হাজার টাকার জন্য নির্মম নির্যাতনের অভিযোগ

Reporter Name
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন— ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ববি বেগমের কাছে দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ২০ হাজার টাকা রয়েছে— এমন তথ্য আগে থেকেই জানতেন অভিযুক্তরা। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকা ববি বেগমের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করা হয় এবং তার সঞ্চিত অর্থ লুট করে পালিয়ে যায় তারা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ৮ জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা লুটের উদ্দেশ্যে হামলার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ আরও বলেন, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক-সংক্রান্ত মামলা রয়েছে এবং তারা মাদকাসক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের টাকার প্রয়োজন মেটাতেই তারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নতুন কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category