• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. মোশারফ হোসেনকে বরণ এবং চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টায় দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে এ আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হকের সভাপতিত্বে এবং দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম ফরিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাসেদ মাস্টার, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা জগৎ মোল্লা, মনিরুজ্জামান, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য হাজী আলী আকবর বাদল, সাবেক সদস্য মোঃ ইদ্রিছ আলী, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন, রায়পুরা সরকারি কলেজের প্রভাষক আমজাদ হোসেন, চর উজিলাব ইউনিয়ন পরিষদের ৬ নং ইউপি সদস্য হযরত আলী সেবক, ৭ নং ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য শহিদুউল্লাহ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক মাস্টার, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম ছিদ্দিক, দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাক্তার মনিরুজ্জামান মিন্টু, সাবেক সেনা কর্মকর্তা আসাদুজ্জামান পিন্টু, সাবেক ছাত্র নেতা অহিদুজ্জামান অহেদ প্রমুখ।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৫ম শ্রেণী ও ৮ম শ্রেণী থেকে বৃত্তি প্রাপ্ত ২০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ডিসনারি বই বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category