• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর আলোচিত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যা: ৫ জন গ্রেপ্তার, লুটের ২০ হাজার টাকার জন্য নির্মম নির্যাতনের অভিযোগ মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডে জড়িত ৬ জন গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল প্রায় ১১টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদ্রাসার বিরতির সময় ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের মধ্যে দুইজন কোনোভাবে পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে এলাকাবাসী ও স্বজনরা খাল থেকে চারজনকে উদ্ধার করেন। তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর একজনকে উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে যান।

একমাত্র মেয়ে তাবিয়াকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা শামীম মিয়া। হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সকালে মেয়েকে খাইয়ে কাজের উদ্দেশ্যে তিতাস ট্রেন ধরতে বের হয়েছিলাম। রায়পুরা বাজারে পৌঁছানোর পর বাড়ি থেকে ফোন আসে—আমার মেয়ে পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে চলে আসি।”

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিনজন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারও শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন ছিল না।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। আরও দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই মর্মান্তিক ঘটনায় পুরো বড়কান্দা গ্রামসহ রায়পুরা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। একই ঘটনায় চার কোমলমতি শিক্ষার্থীর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category