• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর আলোচিত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যা: ৫ জন গ্রেপ্তার, লুটের ২০ হাজার টাকার জন্য নির্মম নির্যাতনের অভিযোগ মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডে জড়িত ৬ জন গ্রেফতার

ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন

মোঃ দিদার মিয়া: (রায়পুরা) নরসিংদী :

নরসিংদীর রায়পুরায় অবস্থিত ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় আবারও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জনই বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মো. সাআদ ইসলাম, সুমন্ত সারখী বিশ্বাস, মো. ফাইয়াজ রহমান, মো. তাশাহুদ, মুহাম্মদ আদিব হোসেন, মো. জুনাইদ, যোগল রায় চৌধুরী, ভূঁইয়া মুহিতুজ্জামান মেহেরাব, ফারহান আহমেদ, আবু কায়সার, মো. মিরহান শরীফ, আফরিন জাহান লামিয়া, ফারহানা জামান মৃত্তিকা এবং তাসফিয়া তানজুম।
সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন: বুশরা আক্তার নিছা।
বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং পিটিআই-এর সম্মানিত সুপারিনটেনডেন্টের দক্ষ নেতৃত্ব ও নিবিড় তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সুপারিনটেনডেন্ট মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক সানজিদা নাছরিন এবং শিক্ষক সৈয়দ শহিদুল ইসলাম, শামীম ওসমান, আসমা ইসলাম ও মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিদ্যালয়টি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের পাঠদানের পাশাপাশি প্রাত্যহিক সমাবেশ, সাংস্কৃতিক কার্যক্রম, সৃজনশীল কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আইসিটি ক্লাস পরিচালনার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হচ্ছে।

এবারের ফলাফলে বিদ্যালয়ের বৃত্তি অর্জনের হার প্রায় ৯৪ শতাংশ এবং ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের হার প্রায় ৮৮ শতাংশ, যা নরসিংদী জেলার অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এ গৌরবোজ্জ্বল সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, পিটিআই-এর সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, ইনস্ট্রাক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রেখে গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে এবং দেশ ও জাতির জন্য মেধাবী, দক্ষ, নৈতিক ও মানবিক নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category