• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রায়পুরায় নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪ বেলাবোতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত রায়পুরায় মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার বেলাবো উপজেলা সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কদের নবগঠিত কমিটি ঘোষণা বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত

রায়পুরায় নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

 

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থী অলিদ (১৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাতে ওই এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিদকে ফোন করে ডেকে নেওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে প্রতিবেশী জাকিরের বাড়িতে তার মরদেহ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, রাতের বেলা মরদেহটি সরিয়ে নেওয়ার সময় গ্রামের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় জাকিরের স্ত্রী ও তার তিন কন্যাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category