• বুধবার, ২০ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬ বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বেলাবোতে পাটনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র উদ্বোধন বেলাবোতে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রায়পুরার রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির উদ্দিন বেলাবোতে ৩৬৬ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক এবং নগদ টাকা উদ্ধার নরসিংদী সদরকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরার বাঁশগাড়ী

বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(১৯মে) মঙ্গলবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর,পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর হক কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার ব্রাঞ্চ এক্সিকিউটিভ
আশিষ কুমার শীল’সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায়- কোনো না কোনো নারী, শিশু কিংবা কিশোরী নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট-কোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। এটি শুধু একজন নারীর সমস্যা নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি নারী ও কন্যাশিশুর প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হবো, প্রতিবাদ করবো এবং মানবিক বাংলাদেশ গড়তে এক সঙ্গে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category