• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার

Reporter Name
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দিকনির্দেশনায় সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, মাদক মামলার এজাহারভুক্ত আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- মরিচাকান্দি গ্রামের মোঃ হোসেন, ধুকুন্দি (নয়াবাগ) গ্রামের মোঃ আশরাফুল রহমান শুভ এবং দিঘলদী কান্দা চরভাগবের এলাকার মোঃ মোরশেদ আলম রিপন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামিরা হলেন- ভাটেরচর (পূর্বপাড়া) গ্রামের মকবুল হোসেন (৪২), মরিচাকান্দি (মধ্যপাড়া) গ্রামের টুটুল (২২), সররাবাদ (উত্তরপাড়া) গ্রামের মোঃ মোশারফ হোসেন (৪০) এবং সররাবাদ (পশ্চিমপাড়া) গ্রামের আকরাম হোসেন (২৪)।

এছাড়া ৮ জুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সেবনের অপরাধে মোঃ সাব্বির (২২), এবাদত মিয়া (২২), অনিক লাল (২০), মোঃ রমিম (২০), মোঃ মেহেদী (২২), খোরশেদ (৩৬), উবায়দুল্লাহ (৩৩) এবং কাউছার (২০)-কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে ১২ মাস, ১৮ মাস ও ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় যথাক্রমে ২ মাস ও ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তারকৃত ও দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ বলেন মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category