• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

রায়পুরায় মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে মাদকসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সন্ধ্যা ৭টায় পরিচালিত এ অভিযানে রায়পুরা থানা পুলিশ সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার নিজের বাবা মাদক ব্যবসার অভিযোগ এনে সাক্ষ্য প্রদান করেন। অভিযোগ ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category