• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে অসহায় পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস নির্যাতন, লুটের অভিযোগ দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বেলাবোতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত, পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন হারুন অর রশীদ নারায়ণপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রায়পুরায় নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪

রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে অসহায় পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস নির্যাতন, লুটের অভিযোগ

Reporter Name
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০)-এর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে রায়পুরায় এসে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ শুরু করেন ববি বেগম। তার কোনো নিকট আত্মীয়-স্বজন নেই। স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তার বসবাস।

বয়সের ভার ও বাকপ্রতিবন্ধকতা নিয়েও তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করে আসছিলেন। নিয়মিত বেতন না পেলেও যাত্রীদের দেওয়া সামান্য সহায়তা এবং নিজের সঞ্চয়েই চলছিল তার জীবন।
শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তার কক্ষে প্রবেশ করে তাকে মারধর করে। পরে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নরসিংদী জেলা ছাত্রদলের সহসভাপতি সৈকত আহমেদ সুমন জানান, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আহত ববি বেগমের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে, কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও ববি বেগমের পাশে দাঁড়িয়েছে। তারা তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে।
মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার এসএম জসিম বলেন, পরিচ্ছন্নতা কর্মীর ওপর হামলার বিষয়টি রেলওয়ে পুলিশ ও রায়পুরা থানা পুলিশকে জানানো হয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অসহায়, বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধার ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category