• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত, পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন হারুন অর রশীদ নারায়ণপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রায়পুরায় নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪ বেলাবোতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত রায়পুরায় মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত, পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন হারুন অর রশীদ

Reporter Name
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশীদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নরসিংদী পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চান।

শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে জুমার নামাজ আদায় শেষে নরসিংদী পৌর এলাকার বাসাইল পূর্বপাড়া জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় হারুন অর রশীদ আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, সুযোগ পেলে নরসিংদী পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।

উল্লেখ্য, হারুন অর রশীদ নরসিংদী সদর-১ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির আমৃত্যু সভাপতি মরহুম সামসুউদ্দিন আহমেদ এছাকের পুত্র। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নরসিংদী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে হারুন অর রশীদের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category