• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বেলাবোতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত, পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন হারুন অর রশীদ নারায়ণপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রায়পুরায় নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪ বেলাবোতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

Reporter Name
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রণোদনা ও মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবীব বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক প্রণোদনা ও শুকনা খাবার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category