মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
উন্নত পল্লী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বেলাবোর উদ্যোগে গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অংশ নেন কর্মকর্তারা।