• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় মোঃ শাহিন মোল্লা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বেলাবতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব

Reporter Name
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
সাইকেলে করে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। তার এই ব্যতিক্রমী ও সাহসিক উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
সজিব তালুকদার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।

সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তার মূল লক্ষ্য। সৌদি আরব পৌঁছাতে তাকে মোট ছয়টি দেশ অতিক্রম করতে হবে।

তবে দীর্ঘ সাইকেল ভ্রমণ সজিবের জন্য নতুন কিছু নয়। এর আগে তিনি সাইকেলে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। এছাড়া মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেলে পাড়ি দিয়ে অনন্য কীর্তি গড়েছেন তিনি।
নিজের এই ব্যতিক্রমী যাত্রা সম্পর্কে সজিব তালুকদার বলেন, “ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে হজে যাওয়ার একটি স্বপ্ন লালন করছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমার এই যাত্রা শুরু। নিরাপদে গন্তব্যে পৌঁছে পবিত্র হজ সম্পন্ন করতে পারি—সেজন্য সবার কাছে দোয়া চাই।”

বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, “সজিবের এই ব্যতিক্রমী ও সাহসিক সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি একটি অনন্য দৃষ্টান্ত। তার দীর্ঘ সফর সফল ও সুগম হোক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপদ যাত্রার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।”

সজিবের এই স্বপ্নযাত্রা সফল হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের। একই সঙ্গে নিরাপদে সৌদি আরব পৌঁছে পবিত্র হজ সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফেরার জন্য তার প্রতি রইল সবার দোয়া ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category