• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় মোঃ শাহিন মোল্লা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বেলাবতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির

বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ বাদল মিয়া বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়িয়াল খাঁ নদে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী ফয়সাল আহম্মেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি কামরুল শহীদ,উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব।

পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তা মাসুদুজ্জামান সরকার,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার মোঃ তানভীর আহমাদ বিপ্লব।
শনিবার বিকেলে আড়িয়াল খাঁ নদের দুই পাড়ে হাজারো উৎসুক জনতা ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করতে ভিড় জমান হাজারো মানুষ । করতাল আর বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গ্রামবাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতি বছরই করা উচিত বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category