• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বেলাবতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান

দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ডায়মন্ড ফ্যাশন লিঃ এর পরিচালক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হারিছুল হক, শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাজী আলী আকবর বাদল, দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা জগত মোল্লা, সমাজ সেবক ডাক্তার শফিকুল ইসলাম বাচ্চু, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, সাবেক সেনা কর্মকর্তা আসাদুজ্জামান পিন্টু, মিঠুন আহমেদ প্রমখ।
খেলায় অংশ নেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণী একাদশ ও ১০ম শ্রেণী একাদশ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সদর উদ্দিন সেন্টু।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও মগল বাদশা। খেলায় ১০ম শ্রেণি একাদশ ৩ -০ গোলে ৯ম শ্রেণী একাদশকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category