• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বেলাবতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন ১১ বিশিষ্ট কমিটিতে রায়পুরার তিন সাংবাদিক মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান

বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়াদ হোসেন ওরফে দীপ্ত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে বেলাব থানাধীন বারৈচা কান্দাপাড়া তিন রাস্তার মোড় এলাকায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নবী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রায়াদ হোসেন ওরফে দীপ্তের কাছ থেকে ৫৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার রায়াদ হোসেন ওরফে দীপ্ত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ছয়সুতি ইউনিয়নের হাফানিয়া (বাবুর বাড়ি) এলাকার এমাদ মিয়ার ছেলে।

এ ঘটনায় বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়াছেন বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category