• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় মোঃ শাহিন মোল্লা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বেলাবতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি বেলাবোতে কৃষি কলেজ স্থাপনের বরাদ্দ চেয়ে সংসদে ফাহমিদা হক এমপির প্রস্তাব নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন বেলাবতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে রিপন-মনির

আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় মোঃ শাহিন মোল্লা

Reporter Name
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় মোঃ শাহিন মোল্লা

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
আসন্ন বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের গণসংযোগ এবং প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। তবে সব আলোচনা ও হিসাব-নিকাশের ঊর্ধ্বে থেকে বর্তমান সময়ে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে তরুণ ও সমাজসেবক আমলাবো ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মোল্লার নাম।

এলাকার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা এবং চায়ের দোকানে এখন তাকে নিয়েই চলছে মূল আলোচনা।
স্থানীয় ভোটারদের মতে, শাহিন মোল্লা দীর্ঘদিন ধরে আমলাবো ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে করোনাকালীন সংকট এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছেন।

তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং মুরব্বিদের প্রতি তার শ্রদ্ধা ও নমনীয় আচরণ তাকে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
এলাকার বেশ কয়েকজন প্রবীণ নাগরিক জানান, আমলাবো ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে একজন সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই দিক থেকে শাহিন মোল্লা তরুণ, উদ্যমী এবং পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হওয়ায় সাধারণ মানুষ তাকে ঘিরেই পরিবর্তনের স্বপ্ন দেখছে।
নির্বাচনী প্রস্তুতি ও আলোচনার বিষয়ে জানতে চাইলে শাহিন মোল্লা জানান, “আমি পদের লোভে নয়, বরং আমলাবো ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে আমলাবো ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে।”

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মোঃ শাহিন মোল্লাকে ঘিরে সাধারণ মানুষের সমর্থন ও উৎসবমুখর পরিবেশ ততই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের এই স্বতঃস্ফূর্ত সাড়া যদি ভোটের দিন পর্যন্ত বজায় থাকে, তবে আসন্ন নির্বাচনে তিনি এক বড় চমক দেখাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category