মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি
মোঃ দিদার মিয়া :
নরসিংদীর রায়পুরায় ইঞ্জিনিয়ার, ডিলার, কন্ট্রাক্টর ও বাড়ির মালিকদের নিয়ে সালাম স্টিল থার্মেক্স রডের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মরজাল ওয়ান্ডার পার্কে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সালাম স্টিল গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, ইঞ্জিনিয়ার, ডিলার, কন্ট্রাক্টর, রাজমিস্ত্রি, দোকান মালিক ও নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ, তুলাতলী বাজার, রায়পুরা পৌরসভার স্বত্বাধিকারী হাজী আব্দুল বাসেত ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম স্টিলের সিএমও শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সালাম স্টিলের ইমাম মেহেদী, মিজানুর রহমান (ম্যানেজার), ইঞ্জিনিয়ার মাযহাব ইবনে আজিজ (এজিএম), ইঞ্জিনিয়ার নাইমুর রহমান (ম্যানেজার) এবং আল আমিন মোল্লা (মোল্লা স্টিল কর্পোরেশন)।
প্রশিক্ষণ কর্মসূচিতে সালাম স্টিল থার্মেক্স রডের গুণগত মান, ব্যবহারবিধি ও নির্মাণকাজে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আব্দুর রহমান (মেসার্স নারায়ণপুর ট্রেডার্স), প্রফেসর মুজিবুর রহমান, মোল্লা স্টিল কর্পোরেশনের প্রতিনিধি, মেহেদী, ইঞ্জিনিয়ার সোহেল রানা এবং স্থানীয় দোকান মালিকরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “সবার সহযোগিতা নিয়ে গুণগত মান বজায় রেখে সালাম স্টিল থার্মেক্স রডকে বাংলাদেশের সেরা মানের পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি।” তিনি নির্মাণ খাতে সালাম স্টিলের পণ্য ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং গুণগত মান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে হাজী আব্দুল বাসেত ভূইয়া বলেন, গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের কারণে ক্রেতারা ভালো মানের রড ব্যবহার করতে আগ্রহী। তিনি ডিলার ও ব্যবসায়ীদের মাধ্যমে সালাম স্টিল থার্মেক্স রড আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এ সময় নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সালাম স্টিলের কর্মকর্তারা এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, রাজমিস্ত্রি ও ডিলারদের মতামতও শোনা হয়।
পরে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে লটারির আয়োজন, প্রীতিভোজ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা সালাম স্টিল থার্মেক্স রড সম্পর্কে বিভিন্ন তথ্য ও ব্যবহারিক ধারণা লাভ করেন। এতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।