• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বেলাবোতে পাটনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র উদ্বোধন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় মোঃ দেলোয়ার হোসেনের বাড়ীতে (১৯ মে) মঙ্গলবার দুপুরে“পাটনার ফিল্ড স্কুল (PFS)- সবজি ও কৃষক সেবা কেন্দ্র” স্থাপন করা হয়েছে। উন্নত কৃষি ব্যবস্থাপনা (GAP) বাস্তবায়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়েছে । এ কার্যক্রমে অংশ গ্রহন করেছে ২৫ জন (নারী ও পুরুষ) কৃষক।

পাটনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র উদ্বোধন করেন বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা কৃষি উপ সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা সাধন চন্দ্র সরদার, উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা মানিক সাহা, উপজেলা কৃষি উপ সহকারী, কর্মকর্তা মাহফুজা আক্তার।

এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করা হবে বলে আয়োজকরা জানান।

প্রকল্পটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। এতে সহযোগিতা করছে বিশ্বব্যাংক ও আইএফএডি (IFAD)।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের কৃষক সেবা কেন্দ্র চালু হওয়ায় তারা আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও পরামর্শ সহজেই পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category