• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেলাবোতে শিশুকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবো উপজেলায় ৭ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ইমরান মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৯ মে) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমরান মিয়া রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি চালক।

এ ঘটনায় অভিযুক্ত ইমরানকে এলাকাবাসি আটক করে পুলিশে দেয়। রাতেই ইমরানকে আসামী করে শিশুটির মা বেলাবো থানায় অপহরণ ও ধর্ষনের চেষ্ঠার অভিযোগ এনে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় বিচারের দাবিতে বেলাব উপজেলা মহিলা পরিষদ সাংগঠনিক জেলার শাখার উদ্যোগে বিক্ষোভ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার বিকালে শিশুটি আরেকটি শিশুর সাথে বাড়ির আঙ্গিনায় খালি গায়ে খেলা করার সময় সিএনজি চালক ইমরান তাদেরকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে সিএনজিতে উঠিয়ে হোসেননগর গ্রামের মিলন মার্কেট সংলগ্ন একটি বেগুন ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় মেয়েটি চিৎকার করার চেষ্ঠা করলে অভিযুক্ত ইমরান মেয়েটির মুখ চেপে ধরলে শিশুটি তার হাতে কামড় দেয়। পরে শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমরান ও তার সিএনজি আটক করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মূহুর্তে এলাকার কয়েকশ লোক ঘটনাস্থলে জুড়ো হয় এবং অভিযুক্তকে উত্তম মাধ্যম দিয়ে রাতে পুলিশে সোপর্ধ করে।

বেলাব থানার এসআই ও মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শিহাব বলেন,এ ঘটনায় রাতেই বেলাবো থানায় ইমরানকে আসামী করে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগ এনে শিশুটির মা মামলা দায়ের করেছে। মামলা দায়েরের আগেই অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category