নিজস্ব প্রতিবেদক:
আদিয়াবাদ ইউনিয়নের সর্বজন পরিচিত ডিস ব্যবসায়ী মাসুদ মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম মাসুদ মোল্লা আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মহোদয়ের ভাগিনা এবং মরজাল মোল্লা বাড়ির নিবাসী মনিরুজ্জামান মোল্লার বড় ছেলে। তিনি গতকাল (১০মে) রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
(১১মে) সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় মরহুমের জানাজার নামাজ আদিয়াবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাসুদ মোল্লার মৃত্যুতে স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। এলাকাবাসী জানান, তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সদালাপী ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় একজন মানুষ।
মরহুমের অকাল মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ। মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।