• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ঢাকার শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে সহপাঠীদের সাথে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত মাহির ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জহিরুল ইসলামের ছেলে।

নিখোঁজ মাহিরের বন্ধু অলি জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ভ্রমণে আসে। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে মেঘনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে মাহিরসহ তিন বন্ধু তলিয়ে যেতে থাকে। উপস্থিত অন্য বন্ধুরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় মাহির পানির স্রোতে তলিয়ে যায়।

সহপাঠীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের বিভাগীয় লিডার মোতালিব হোসেন জানান, আমরা দুপুর সোয়া ১টায় খবর পেয়ে ঢাকা থেকে রওনা হই। ঘটনাস্থলে পৌঁছানোর পর নিখোঁজ হওয়ার স্থানের ২০-৩০ গজের মধ্যেই প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় মাহিরের লাশ উদ্ধার করতে সক্ষম হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category