• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন রায়পুরার কৃতি সন্তান দিদার

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে “বর্তমান প্রেক্ষাপটে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গুণীজনদের উপস্থিতিতে কণ্ঠশিল্পী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ দিদারুল ইসলাম দিদারকে বিশেষ সম্মাননা পদক ও স্মারক প্রদান করা হয়। সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন।

মোঃ দিদারুল ইসলাম দিদার নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রায়পুরা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা পাওয়ার পর তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাকে ভবিষ্যতে সমাজ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত, বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ মাহমুদুর রহমান, পাবলিক হেলথ স্পেশালিষ্ট, ইন্টারন্যাশনাল লাইফ ও হেলথ কোচ,  প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশন উপদেষ্টা নরসিংদী জেলা কাঁকন সংগীতদল  তিনি সুশাসন, মানবিক মূল্যবোধ, মানসিক সুস্থতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
‎বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন কন্ঠশিল্পী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, রায়পুরা উপজেলা কমিটির সভাপতি মোঃ দিদারুল ইসলাম দিদার তিনি বলেন সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পীদের প্রতি সম্মান এবং সু দৃষ্টি চান বাংলাদেশের  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আরও দাবি জানান সেই সাথে সাংবাদিক শিল্পীদের জন্য সু -স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য সরকারি হসপিটালের নির্বাণ করার জন্য অনুরোধ করেন।

‎আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ডাক্তার, উদ্যোক্তা, মডেল, শিল্পী ও সমাজসেবীদের মাঝে সম্মাননা ও অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিবৃন্দ।
‎অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, উপদেষ্টা বিএনপি চেয়ারম্যান এর হাত থেকে ডাঃ মোহাম্মদ মাহমুদুর রহমান Welfare Excellnce Award-2026 গ্রহণ করেন।

‎অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর এই আয়োজনটি ছিল সৌহার্দ্য, সম্মাননা ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর মিলনমেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category