• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর নির্দেশ

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, চোরাচালান, বাল্যবিবাহ ও মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সভায় উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলার বিগত মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনগুলোতে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ করণীয় নির্ধারণ করা হয়।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, মানবপাচার রোধ, খুন, রাহাজানি এবং অবৈধ দখল বাণিজ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ওপর।

সভায় বক্তারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সভা শেষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category